বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
advertisement
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা

দুই দিনে প্রাণ গেলো ৯৭০ জনের

ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার এ দুই দিনে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৭০ জনে দাঁড়িয়েছে।

খবর ফ্রান্স২৪.কমের।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় জাতিসংঘের ভবনে বিমান হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। হামাস কর্মকর্তারা জানান, ওই হামলায় এক বিদেশি কর্মী নিহত হন। আহত হন পাঁচজন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেন, গাজায় সংঘাত চলা অঞ্চলগুলো থেকে শিগগিরই ফিলিস্তিনিদের সরে যেতে বলবে ইসরায়েলি বাহিনী। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল হামলার তীব্রতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

এক বিবৃতিতে কাৎজ বলেন, গাজায় থাকা জিম্মিদের যদি মুক্তি দেওয়া না হয়, ইসরায়েল এমনভাবে হামলা চালাবে, যা এর আগে দেখা যায়নি।

ইসরায়েলি বাহিনী মঙ্গলবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে একযোগে ১০০টি হামলা চালিয়ে অন্তত ৪৩৬ জনকে হত্যা করে। কার্যত এর মাধ্যমেই হামাসের সঙ্গে দুই মাস ধরে চলা নাজুক যুদ্ধবিরতির ইতি ঘটে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ঘোষণা করেন, গাজায় নতুন করে শুরু হওয়া হামলা কেবলমাত্র শুরু। হামাসের ধ্বংস ও সব বন্দির মুক্তি—অর্জন না করা পর্যন্ত ইসরায়েল অভিযান চালিয়ে যাবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থ বিতরণ, অসহায়দের হাতে পৌঁছালো সহায়তা

কোম্পানীগঞ্জবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত