বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রজ্ঞাপন জারি - সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
advertisement
আন্তর্জাতিক

দোরগোড়ায় সাংবাদিক, জবাব দিলেন না টিউলিপ সিদ্দিক

লন্ডনে টিউলিপ সিদ্দিকের বাসার দোরগোড়ায় পৌঁছে গেলেন সাংবাদিক। টিউলিপের খালা বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের যে ভয়াবহ রিপোর্ট প্রকাশ হয়েছে স্কাই নিউজের একজন সাংবাদিক সে সম্পর্কে তার দিকে প্রশ্ন ছুড়ে মারেন। কিন্তু কোনো জবাব না দিয়ে অপেক্ষারত গাড়িতে উঠে বসেন টিউলিপ। ওই ঘটনার ৪৭ সেকেন্ডের একটি ভিডিও রিপোর্ট প্রকাশ করেছে স্কাই নিউজ। এতে দেখা যায়, ঘর থেকে বেরিয়ে আসছেন টিউলিপ। তাকে দেখে দূর থেকে একজন সাংবাদিককে কিছু বলতে শোনা যায়। জবাবে টিউলিপ- গুড মর্নিং বলেন। এরপরই ওই সাংবাদিক তার দিকে তিনটি প্রশ্ন ছুড়ে মারেন। তা হলো- আপনার খালা কথিত নির্যাতনে জড়িত এ বিষয়ে কি আপনি উদ্বিগ্ন? বাংলাদেশি কর্তৃপক্ষ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? আপনার খালা নির্যাতনে জড়িত এ বিষয়ে কি আপনি উদ্বিগ্ন? সাংবাদিকের এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে টিউলিপ সোজা গিয়ে তার গাড়িতে উঠেন। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত বিষয়ে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করে। একে ঐতিহাসিক বলে অভিহিত করা হয়েছে। এতে শিশুদেরকে পর্যন্ত হত্যার জন্য টিউলিপের খালা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়।  ওদিকে টিউলিপ সিদ্দিকের সহায় সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছে বাংলাদেশি আদালত। তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে টিউলিপ তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বলেছে, দুর্নীতির অভিযোগ মোকাবিলার জন্য দোষীদের  ফেরত চাইতে পারে বাংলাদেশ।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জের তরুণ ব্যবসায়ী নাজিম আহমদের ঈদ শুভেচ্ছা

গোলাপগঞ্জে বানিগাজী মসজিদে কুরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দুঃস্থদের মাঝে তরুণ ব্যবসায়ী বশির আহমদের ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদকে সামনে রেখে বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

স্বপ্নের বিশ্বনাথ-ওসমানীনগর গড়তে সাংবাদিকসহ সবার সহযোগিতা চান এমপি তাহসিনা রুশদীর

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়ালালামপুরে প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রজ্ঞাপন জারি সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর