শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস একুশে ফেব্রুয়ারি প্রেমের টানে সাংহাই থেকে মৌলভীবাজারে চীনা তরুণী দু’টি আসনের বিপরীতে ১১ দাবিদার, সিলেটের ১১ নেত্রী জোর লবিং মাদক ও সন্ত্রাস রোধে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জলিলপুর চ্যাম্পিয়ন বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের
advertisement
আন্তর্জাতিক

রমজানে বিমানভাড়া ও টোল নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার

রমজানে দেশবাসীকে স্বস্তির বার্তা দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে রমজান উপলক্ষে বিমানভাড়া ও টোল কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো রমজান মাসে দেশীয় যাত্রীদের জন্য বিমান ভাড়া কমানো এবং বেশ কয়েকটি প্রধান হাইওয়েতে টোল ফি হ্রাস করার নির্দেশ দিয়েছেন। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এই বছর ১ মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে।

রমজান মাস এবং পরবর্তী ঈদুল ফিতর উদযাপন স্থানীয়ভাবে মুদিক নামে পরিচিত বাড়ি ফেরার ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এ সময় লাখ লাখ ইন্দোনেশিয়ান পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফেরেন। ঈদের আগের এই বাড়ি ফেরার ভিড় জাকার্তা এবং সুরাবায়ার মতো বড় শহরগুলোতে বিশেষভাবে তীব্র হয়। এ সব জায়গায় যাত্রীরা বিভিন্ন পরিবহন মাধ্যম ব্যবহার করে। রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরগুলোতে উপচেপড়ে ভিড় এবং হাইওয়েগুলোতে ভয়াবহ যানজট দেখা দেয়।

প্রাবোও ঘোষণা করেছেন যে, বিমান ভাড়া কমানো আগামী দুই সপ্তাহের জন্য কার্যকর হবে, অন্যদিকে ঈদুল ফিতর এবং বালির ন্যেপি (নীরবতা দিবস) উপলক্ষে বেশ কয়েকটি প্রধান হাইওয়েতে টোল ফি হ্রাস করা হবে। এই নীতি সরকারের মুদিক অভিজ্ঞতা সুগম করা এবং মুসলিম সম্প্রদায়কে রোজা রাখা ও ছুটিগুলো স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে সহায়তা করার প্রচেষ্টার অংশ।

এই সম্পর্কিত আরো

বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস একুশে ফেব্রুয়ারি

প্রেমের টানে সাংহাই থেকে মৌলভীবাজারে চীনা তরুণী

দু’টি আসনের বিপরীতে ১১ দাবিদার, সিলেটের ১১ নেত্রী জোর লবিং

মাদক ও সন্ত্রাস রোধে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জলিলপুর চ্যাম্পিয়ন

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট

বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার

রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি

আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের