ইরানে মার্কিন ইসরাইললি হামলার ২০তম দিনে পড়েছে। এদিকে উপসাগরে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
বুধবার ইরানের অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে ইসরাইলি হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান।
এ পরিস্থিতিতে সৌদি আরবের ইয়ানবু বন্দরের ‘সৌদি আরামকো’র সামরেফ তেল শোধনাগারে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বর্তমানে ‘মূল্যায়ন করা হচ্ছে’।
সূত্র: আলজাজিরা।