শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ঈদ শুক্রবার

অস্ট্রেলিয়ায় মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির Australian National Imams Council এবং Australian Fatwa Council জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী শুক্রবার, ২০ মার্চ অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাস ২৯ দিন পূর্ণ হওয়ার পরদিন মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মাধ্যমে উৎসব পালন করবেন। সেই হিসেবে ১৯ মার্চ রমজানের শেষ দিন এবং ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, অস্ট্রেলিয়ার জনবহুল শহরগুলোতে— Sydney, Melbourne, Brisbane ও Perth— বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

ঈদুল ফিতরকে ঘিরে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যেও ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। ঈদ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও কমিউনিটির পক্ষ থেকে বিশেষ আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় সাধারণত জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে আগেভাগেই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়, যাতে মুসলিম সম্প্রদায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন। তবে আগামী ১৯ মার্চ চাঁদ দেখার ওপর ভিত্তি করে স্থানীয় মসজিদ বা ইমাম পরিষদের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

এই সম্পর্কিত আরো