সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শুক্রবার জানিয়েছে যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ এখনো ঘটনা বা আহতদের সংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করেনি, যদিও ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং এলাকাটি সুরক্ষিত করার কাজ অব্যাহত রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ‘এই আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’। তারা বলছে, ‘এই হামলার প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার তারা সংরক্ষণ করে’।
জরুরি সতর্কতা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় অবস্থিত।
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর বাহরাইনে জরুরি সাইরেন বেজে ওঠে।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাহরাইনের কর্তৃপক্ষ সতর্কতা ব্যবস্থা সক্রিয় করেছে। জনগণকে শান্ত থাকার এবং নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে।