শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

২০২৫ সালে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে ইসরাইল

২০২৫ সালে বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিউ ইয়র্কভিত্তিক সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) বুধবার তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, এদের মধ্যে দুই-তৃতীয়াংশের মৃত্যুর জন্য দায়ী ইসরাইল।

সংগঠনটি বলছে, ২০২৫ সালে ইসরাইলি বাহিনীর হাতে ৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের বেশির ভাগই গাজার ফিলিস্তিনি সাংবাদিক। এই তালিকায় ইয়েমেনে হুতিদের একটি মিডিয়া সেন্টারে হামলায় নিহত ৩১ জন কর্মীও রয়েছেন।

ইরানিদের গোপনে যোগাযোগের আহ্বান জানাল সিআইএইরানিদের গোপনে যোগাযোগের আহ্বান জানাল সিআইএ
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ১৯৯২ সালে রেকর্ড রাখা শুরু করার পর থেকে কোনো সরকার এত বেশি সাংবাদিককে হত্যা করেনি, যতটা করেছে ইসরাইল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তত ৪৭ জন সাংবাদিককে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৮১ শতাংশ ঘটনার জন্য দায়ী ইসরাইল।

তবে গাজায় প্রবেশে কড়াকড়ি ও যাচাই-বাছাইয়ের সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এই সম্পর্কিত আরো