বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায়, অর্ধলক্ষ টাকা জরিমানা সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা: আদালতে যা বললেন আরিফ-গউছ-বাবর সিলেট বিভাগের ছাত্রলীগের দুই নেতাকে মামলা থেকে অব্যাহতি সিলেটে অপরাধীদের সাথে পুলিশের ‘সখ্যতা’, আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে গেলেন শিরীন শারমিন, যা বলল পুলিশ সিলেট নগরীর ১৪টি এলাকায় ৮ঘন্টা বিদ্যুৎ থাকবে না বুধবার গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি শেখ হাসিনা ও হাদি হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ ৭টায় দোকান বন্ধের সিদ্ধান্তে চাপে সিলেটের ব্যবসা
advertisement
আন্তর্জাতিক

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ রাখার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। ইসলামাবাদের নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।

 

বুধবার (১৭ ডিসেম্বর) পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) এক নোটিশে এ তথ্য জানিয়েছে। 

 

আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই নতুন করে সময়সীমা বৃদ্ধির ঘোষণা দিল ইসলামাবাদ। কর্তৃপক্ষের জারি করা 'নোটাম' অনুযায়ী, ভারতীয় নিবন্ধিত সব ধরনের বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন বা লিজ নেওয়া বিমান এবং ভারতীয় সামরিক ফ্লাইটের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

 

 

পাকিস্তানের আকাশসীমা মূলত করাচি এবং লাহোর এই দুটি 'ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন' (এফআইআর)-এ বিভক্ত। নতুন নির্দেশনা অনুযায়ী, উভয় অঞ্চলের আকাশসীমাতেই ভারতীয় বিমানের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

 

গত এপ্রিলে অধিকৃত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই ঘটনার পর মে মাসে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত হয়। তখন থেকেই উভয় দেশ একে অপরের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে। পাকিস্তান দাবি করে আসছে, পহেলগাম হামলার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

 

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে ভারতীয় বিমানগুলোকে, যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়াসহ ভারতীয় বিমান সংস্থাগুলো। পরিস্থিতি সামাল দিতে এয়ার ইন্ডিয়া চীনের জিনজিয়াংয়ের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায়, অর্ধলক্ষ টাকা জরিমানা

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা: আদালতে যা বললেন আরিফ-গউছ-বাবর

সিলেট বিভাগের ছাত্রলীগের দুই নেতাকে মামলা থেকে অব্যাহতি

সিলেটে অপরাধীদের সাথে পুলিশের ‘সখ্যতা’, আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ

হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে গেলেন শিরীন শারমিন, যা বলল পুলিশ

সিলেট নগরীর ১৪টি এলাকায় ৮ঘন্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

আজ রাতেই একটি সভ্যতা শেষ হয়ে যেতে পারে: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি

শেখ হাসিনা ও হাদি হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ

৭টায় দোকান বন্ধের সিদ্ধান্তে চাপে সিলেটের ব্যবসা