শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা চাঁদার দাবিতে দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার ও পরে গ্রেফতার সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ানোর নির্দেশ এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি ৩ নির্দেশনা তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই : মেজর হাফিজ রাশেদুল ইসলামে ‘জিম্মি’ জনস্বাস্থ্যের শাল্লা কার্যালয় দেড় বছর আত্মগোপনের পর বিমানবন্দরে গ্রেফতার ছাত্রলীগ নেতা সিলেটে একুশের কর্মসূচি ঘোষণা: রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু সিলেটের সড়কে জানুয়ারি মাসে ঝড়েছে ১৮ জনের প্রাণ
advertisement
আন্তর্জাতিক

১১২ বছরের পুরোনো ‘ডিম’ বিক্রি হলো ৩৭০ কোটি টাকায়

রাশান শিল্পী পিটার কার্ল ফাবারজের বানানো শিল্পকর্ম ‘উইন্টার এগ’ নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে লন্ডনের ক্রিস্টিসে। মঙ্গলবার এই ডিমটি বিক্রি হয় ২২.৯ মিলিয়ন পাউন্ড। টাকায় যার মূল্য ৩৭০.৯ কোটি। ক্রিস্টিস জানিয়েছে, এর বেশি দাম ফাবারজের আর কোনো শিল্পকর্মই পায়নি আর কখনো।

এই ডিমটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতা কিনেছেন। এতে ভেঙে গেছে ২০০৭ সালে তৈরি হওয়া আগের রেকর্ড। ক্রিস্টিসের বিশেষজ্ঞ মার্গো ওগানেসিয়ান বলেন, ‘এই ফলাফল আবারও প্রমাণ করে যে এই শিল্পকর্মের গুরুত্ব কতটা চিরন্তন।’

১৯১৩ সালে তৈরি করা ‘উইন্টার এগ’ ফাবারজের সেরা শিল্পকর্মগুলোর একটি। এটি বানানো হয়েছিল রাশান জার নিকোলাস দ্বিতীয়ের নির্দেশে। তিনি এটি উপহার দেন তার মাকে। ডিমটি একসময় রুশ রাজপরিবারের সংগ্রহে ছিল।

রক ক্রিস্টাল থেকে ডিমটি খোদাই করা। উচ্চতা মাত্র ৮.২ সেন্টিমিটার। এতে আছে প্রায় ৪ হাজার ৫০০ হীরকখণ্ড। এর মধ্যে রয়েছে রোজ-কাট পাথরও। এছাড়া প্লাটিনামের তুষারফুলের নকশা আছে। ডিমটি খুললে ভেতরে দেখা যায় সাদা কোয়ার্টজ দিয়ে বানানো ছোট ফুলের ঝুড়ি।

ডিমটির নকশা করেছিলেন আলমা থেরেসিয়া পিহল। তিনি ফাবারজের সেন্ট পিটার্সবার্গ কর্মশালার দুইজন নারী ওয়ার্কমাস্টারের একজন ছিলেন।

১৮৮৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত রোমানভ পরিবারকে ফাবারজে মোট ৫০টি ঐতিহাসিক ডিম তৈরি করে দেন। ‘ইম্পেরিয়াল উইন্টার এগ’ সেই ৫০টির একটি। এগুলোর মধ্যে মাত্র সাতটি এখনো ব্যক্তিগত মালিকানায় আছে। বাকি ডিমগুলো রয়েছে বিভিন্ন জাদুঘর ও প্রতিষ্ঠানে, আর কিছু আজও নিখোঁজ।

এই সম্পর্কিত আরো

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা

চাঁদার দাবিতে দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার ও পরে গ্রেফতার

সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ানোর নির্দেশ

এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি ৩ নির্দেশনা

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি

গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই : মেজর হাফিজ

রাশেদুল ইসলামে ‘জিম্মি’ জনস্বাস্থ্যের শাল্লা কার্যালয়

দেড় বছর আত্মগোপনের পর বিমানবন্দরে গ্রেফতার ছাত্রলীগ নেতা

সিলেটে একুশের কর্মসূচি ঘোষণা: রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু

সিলেটের সড়কে জানুয়ারি মাসে ঝড়েছে ১৮ জনের প্রাণ