শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের নতুন সরকারের কাছে দোকান কর্মচারীদের ৭ দফা দাবি কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার: প্রাণিসম্পদ মন্ত্রী আ.লীগের ধানমন্ডি অফিসের ফটকে শেখ মুজিবের ছবি রেখে স্লোগান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা
advertisement
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে রোনালদো-পুত্র ব্যারনের কাছে মুখরক্ষা হলো ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পের সঙ্গে ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা হওয়ার ঘটনাটি ঘিরে মঙ্গলবার হোয়াইট হাউসে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানাতে আয়োজিত এক ডিনারে রোনালদো উপস্থিত ছিলেন, সেখানেই ঘটে এই সাক্ষাৎ।

ডিনারের একপর্যায়ে ট্রাম্প হাস্যরসের ছলে বলেন, ‘এখানে ব্যবসা, খেলাধুলা—সব ক্ষেত্রের বিশ্বের বড় বড় নেতারা আছেন। আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। আর আজ সে তাঁর সঙ্গে দেখা করেছে।’

রোনালদোকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, এখন সে (ব্যারন) তার বাবাকে একটু বেশি সম্মান করে। কারণ আমি তাকে আপনার সঙ্গে দেখা করিয়ে দিয়েছি।’ তিনি রোনালদো ও অন্যান্য অতিথিকে ধন্যবাদও জানান।

এদিকে ১৯ বছর বয়সী ব্যারন এবং ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা রোনালদোর কথোপকথন কী নিয়ে হয়েছে, কিংবা ট্রাম্প নিজে তাতে অংশ নিয়েছেন কি না—তা নিশ্চিত জানা যায়নি।

রোনালদো ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ক্যারিয়ার শেষে ২০২৩ সালে সৌদি আরবের আল-নাসর ক্লাবে যোগ দেন। সৌদি প্রো লিগের প্রধান মুখ হিসেবে তাঁকে নেওয়া হয়—যেখানে বিশাল অঙ্কের চুক্তিতে আরও অনেক বিশ্বমানের খেলোয়াড়কে দলে ভেড়ানো হয়েছে।

এদিকে ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মরগানের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, তিনি ‘একদিন’ ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তাঁর গুরুত্বের কারণে। একই সঙ্গে রোনালদো দাবি করেছিলেন, বিশ্বজুড়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও বেশি পরিচিত। এই বিষয়টিকে ঘিরে জনমত দুই ভাগে বিভক্ত হলেও হোয়াইট হাউসে রোনালদো-ব্যারনের সাক্ষাৎ নিঃসন্দেহে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এই সম্পর্কিত আরো

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট

বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার

রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি

আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের

নতুন সরকারের কাছে দোকান কর্মচারীদের ৭ দফা দাবি

কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার: প্রাণিসম্পদ মন্ত্রী

আ.লীগের ধানমন্ডি অফিসের ফটকে শেখ মুজিবের ছবি রেখে স্লোগান

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা