বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
স্বাস্থ্য ও চিকিৎসা

ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুসহ (১৩) তিনজনের মৃত্যু হয়েছে। ওই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩২৫ জন ডেঙ্গু রোগী।

আজ শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮ট পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন বরিশাল বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৫ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ৬৬ জন, ঢাকা বিভাগে ৪৯, ময়মনসিংহ বিভাগে ছয়, চট্টগ্রাম বিভাগে ৫৪, খুলনা বিভাগে ১৪ এবং রাজশাহী বিভাগে ৪১ জন রোগী ভর্তি হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৭৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে রাজধানীর হাসপাতালে ৩৮৩ জন।

এই বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাইয়ে। ওই মাসে ৪১ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। আগস্টের প্রথম নয় দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন এবং জুনে ১৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। মার্চ মাসে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

একইভাবে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ এবং আগস্টের প্রথম নয় দিনে ২ হাজার ৭৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছে ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর হাসপাতালে ভর্তি হয় মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা