বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিসিক নির্বাচন: ঈদের শুভেচ্ছার আড়ালে বিএনপির সম্ভাব্যদের আগাম প্রচারণা বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল কুলাউড়ায় সোনালী যুবসংঘের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১ শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ
advertisement
বিনোদন

চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা সোফি টার্নারের

‘গেম অব থ্রোনস’-এর সানসা স্টার্ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী সোফি টার্নার এবার নতুন হরর সিনেমা দ্য ‘ড্রেডফুল’-এ অভিনয় করছেন।

এতে তার বিপরীতে রয়েছেন একই সিরিজের সহ-অভিনেতা ‘জন স্নো’খ্যাত কিট হ্যারিংটন। তবে এই চলচ্চিত্রে কিটের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করতে গিয়ে ভীষণ অস্বস্তির মুখে পড়েছিলেন সোফি।

মার্কিন টক শো ‘লেট নাইট উইথ সেথ মায়ার্স’-এ দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি সোফি জানান, শুটিংয়ের অভিজ্ঞতাটি ছিল তার জীবনের সবচেয়ে বিব্রতকর মুহূর্তগুলোর একটি।


টার্নারের ভাষায়, তিনি নিজেই প্রযোজক ও প্রধান অভিনেত্রী হিসেবে পরিচালক-চিত্রনাট্যকার নাটাশা কারমানিকেকে কিট হ্যারিংটনের নাম প্রস্তাব করেছিলেন।

তার চোখে কিট ছিলেন এই চরিত্রের জন্য একেবারে নিখুঁত। কিন্তু আট মৌসুমের গেম অব থ্রোনসে তারা ভাই-বোন (সানসা-জন স্নো) হিসেবে অভিনয় করেছিলেন।

সেই বন্ধন আজও এতটাই অটুট যে রোমান্টিক দৃশ্যে তাকে কল্পনা করাই কঠিন হয়ে উঠেছিল।

কিট চিত্রনাট্য হাতে পেয়ে প্রথমেই সোফিকে মেসেজ করেছিলেন, ‘হ্যাঁ, আমি করতে চাই, কিন্তু এটা ভীষণ অদ্ভুত লাগবে।’ পরে চিত্রনাট্যে চুম্বনের দৃশ্য চোখে পড়তেই সোফির মনে হয়, ‘ওহ, এ তো আমার ভাইয়ের মতো।’ শুটিং সেটে প্রথম চুম্বনের সময় দুজনেই অস্বস্তিতে পড়েন।

সোফির বর্ণনায়, ‘আমাদের দুজনেরই বমি আসছিল, অভিজ্ঞতাটা ছিল একেবারেই ভয়ংকর।’ 

এই সম্পর্কিত আরো

সিসিক নির্বাচন: ঈদের শুভেচ্ছার আড়ালে বিএনপির সম্ভাব্যদের আগাম প্রচারণা

বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল

কুলাউড়ায় সোনালী যুবসংঘের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ