বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১ শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ জৈন্তাপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: বিদেশি মদসহ দুই কিশোর আটক ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল: ইরানি সংবাদ সংস্থা
advertisement
বিনোদন

জেরার মুখে বিপর্যস্ত অভিনেত্রী

সোনা পাচারের অভিযোগে আটক কন্নড় অভিনেত্রী রানিয়া রাও বর্তমানে জেলবন্দি। টানা জেরায় কার্যত বিপর্যস্ত তিনি।


আইনজীবীর কাছে তিনি বলেন, আমি মানসিক অবসাদে ভুগছি। ঘুমোতে পারছি না। বিমানবন্দর থেকে গ্রেপ্তারের স্মৃতি যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে।

এছাড়া ডিআরআইয়ের সঙ্গে সোনা পাচার মামলার তদন্ত করবে সিবিআই। তাই স্বাভাবিকভাবে আরও বিপাকে রয়েছেন তিনি। জানা গেছে, রানিয়া রাও জেরার মুখে স্বীকার করে নিয়েছেন যে, তার কাছে ১৭টি সোনার বাট ছিল। একইসঙ্গে তদন্তকারী অফিসারদের সামনে কী কৌশলে তিনি সোনা পাচার করতেন, তাও স্বীকার করে নিয়েছেন।

দুদিন আগেই বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে দুবাই ফেরত বিমানে নামা রানিয়াকে বিপুল সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। একই সঙ্গে অভিনেত্রী স্বীকার করেছেন কোনও পাচারচক্রের সঙ্গে তিনি জড়িত নয়। তাকে ফাঁসানো হয়েছে। তিনি আরও বলেছিলেন যে তিনি ইউরোপ, আমেরিকা, আরব দুনিয়া এবং সৌদি আরব ও দুবাইয়ে ঘনঘন যাতায়াত করেছেন। তিনি এই মুহূর্তে অত্যন্ত ক্লান্ত এবং বিশ্রামের সুযোগ পাচ্ছেন না।

এছাড়া অভিনেত্রীর বাবা রামচন্দ্র রাও একজন আইপিএস অফিসার। বছর কয়েক আগে ম্যাইসুরুতে একটি সোনা পাচারের মামলায় তার নামও জড়িয়েছিল। এবার তার মেয়েই ধরা পড়লেন সোনা পাচার মামলায়। তিনি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় তার উপর কোনও জোরাজুরি করা হয়নি। তিনি কোন চাপের মুখে এই বিবৃতি দিচ্ছেন না। জিজ্ঞাসাবাদের সময় তাকে খাবার, জল এবং অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে। তবে খিদে না থাকায় খাননি অভিনেত্রী।

এই সম্পর্কিত আরো

বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জৈন্তাপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: বিদেশি মদসহ দুই কিশোর আটক

ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল: ইরানি সংবাদ সংস্থা