বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় সোনালী যুবসংঘের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১ শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ জৈন্তাপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: বিদেশি মদসহ দুই কিশোর আটক ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন
advertisement
বিনোদন

টিজার দিয়েই ‘বরবাদ’ করে দিলেন শাকিব

ঢাকাই সিনেমার আকাশে আরেক ঝড়ের আভাস! মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ‘বরবাদ’ সিনেমার টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজারই কাঁপিয়ে দিয়েছে শাকিব-অনুরাগীদের হৃদয়।

টিজারের শুরুতেই একটি নারী কণ্ঠ বিদ্রোহী সুরে বলে ওঠে, ‘আমামা হয়ে লজ্জা হয়।’ চোখ ধাঁধানো আলিশান বাড়ি, দামি গাড়ি - এই বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের সন্ধান মেলে যখন একজন অ্যাডভোকেট উচ্চারণ করেন, ‘উনি একজন ড্রাগ এডিক্টেড’ আরেক নারী কণ্ঠ যোগ করে, ‘উনি একজন রেপিস্ট।’
মুক্তির অনুমিত পেল সুমির ‘আতরবিবিলেন’

এরপরই বিদ্রোহের আগুনে উত্তপ্ত জনতা, চলছে ভাঙচুর, অরাজকতা। ঠিক সেই মুহূর্তেই যেন বিদ্যুৎ চমকের মতো আবির্ভূত হন মেগাস্টার শাকিব খান। রক্তাক্ত শরীরে, একটি গাড়ির বনেটে বসে আঙুলের ইশারায় কাউকে চুপ করতে বলছেন এবং তারপর, সমস্ত সিনেমা হলকে হিম করে দেওয়া কণ্ঠে উচ্চারণ করেন একটি শব্দ – ‘সাইলেন্স।’

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ধুম ধারাকা একশনের সঙ্গে মিশেছে রোমান্স। কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ‘নিতু’ চরিত্রে শাকিবের প্রেমিকা হিসেবে দেখা দিয়েছেন। ধারালো তরবারি হাতে, রক্তে ভেজা মুখে এবং বিদ্রোহের আগুনের মাঝে প্রেমের ছোঁয়া। এই নায়ক বুঝিয়ে দিয়েছেন, এবার তিনি আসলেই সব সীমা ছাড়িয়ে যেতে চলেছেন।

শাকিবের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকে। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

আসছে ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বরবাদ’। এর আগে ‘প্রিয়তমা’, ‘তুফান’, রাজকুমার দিয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছেন শাকিব খান। এবার ‘বরবাদ’ দিয়ে তিনি ঢাকাই সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত। টিজার দেখে ইতোমধ্যে ভক্তরা একবাক্যে বলছেন, শাকিব বরবাদ করে দিতে চলেছেন সিনেমার সব রেকর্ড।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় সোনালী যুবসংঘের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জৈন্তাপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: বিদেশি মদসহ দুই কিশোর আটক

ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন