বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
বিনোদন

সমালোচনার জবাব

র‌্যাম্পে হেঁটে তুমুল সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী রুনা খান। গত দুইদিন ধরে সামাজিক মাধ্যমে চলছে এ সমালোচনা। ১৬-১৯শে জানুয়ারি আলোকিতে অনুষ্ঠিত আর্কা ফ্যাশন উইকে র‌্যাম্পে হাঁটেন রুনা খান। যে পোশাকটি পরে তিনি হেঁটেছেন, সেটাকে উদ্ভট বলছেন নেটিজেনরা। শুধু তাই নয়, ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেকেও বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। এবার সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রুনা। তিনি বলেন, আমি মনে করি একজন আর্টিস্ট কোনো কাজ করবেন মানে সবার ভালো লাগবে- এমনটা নয়। কোনোটা ভালো লাগবে, কোনোটা লাগবে না। যাদের ভালো লেগেছে তারা প্রশংসা করেছেন, যাদের ভালো লাগেনি তারা সমালোচনা করেছেন। আলোচনা-সমালোচনা দুটোকেই আমি সাধুবাদ জানাই। আমার কাছে কাজের প্রস্তাব এলে আমি আগ্রহী হলে, সেই কাজগুলো আমি করবো। তিনি বলেন, ক্যারিয়ার শুরু করেছিলাম অভিনেত্রী এবং মডেল হিসেবে। যতদিন সুস্থভাবে বেঁচে থাকবো পেশা হিসেবে অভিনয় এবং মডেলিং করে যাবো। মঞ্চ, টেলিভিশন, টিভিসি, ওভিসি, ওটিটি এবং সিনেমা সব মাধ্যমে কাজ করেছি। শুধু যাত্রাতে কাজ করা হয়নি। এই কাজের প্রস্তাবও আমার কাছে আসেনি। আবার বলছি, যতদিন বেঁচে থাকবো এবং যেসব কাজের ব্যাপারে আগ্রহবোধ করবো, সব সময়ের মতো ভালোবেসে কাজগুলো করে যাবো। সম্প্রতি ‘নীলপদ্ম’ নামের একটি ছবিতে দেখা গেছে রুনাকে। এতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শিত হয়েছে।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা