বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
বিনোদন

বিয়ে নিয়ে উচ্ছ্বসিত মধুমিতা

নতুন বছরে নতুন জীবনে পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। বিয়ের তারিখও আনলেন প্রকাশ্যে। ২৩শে জানুয়ারি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। পাত্র দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে মধুমিতার তিন বছরের প্রেম। বারুইপুরে নায়িকার আত্মীয়ের বাড়িতে বসবে বিয়ের আসর। বিয়ে নিয়ে উচ্ছ্বসিত এ অভিনেত্রী বলেন, মায়ের শাড়ি অনেকবার পরে ফেলেছি। তাই মায়ের নির্দেশ, নতুন শাড়ি পরতে হবে। বিয়ের দিন লাল বেনারসি, সোনার গয়নায় সাজবেন তিনি। বিয়ে হবে পুরোপুরি বাঙালি রীতি মেনে। হলুদ, সংগীতের আয়োজন নাও থাকতে পারে। তবে রিসেপশনে স্বাদ বদল ঘটাতে অন্য পোশাক পরতে পারেন তিনি। লেহেঙ্গা কিংবা পা-ছোঁয়া গাউনেও নিজেকে সাজাতে পারি। তিনি আরও বলেন, বিয়ের কার্ড তৈরি হয়ে গেছে। মেনুও প্রায় ঠিক। কাজের ফাঁকে আইবুড়ো ভাত খাওয়ার পালা চলছে। খাবার প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজে যেহেতু বাঙালি খাবার খেতে বেশি ভালোবাসি, তাই চিংড়ি আর পাঁঠার মাংস থাকবেই। এ ছাড়া নলেন গুড় আমার প্রিয়। কিছু একটা পদ তো থাকবেই। দেখা যাক কী থাকে। এখনই সবটা বলতে চাইছি না। আমি আর দেবমাল্য দুই বাড়িতেই অনেক ছোট। বড়রা অনেকটাই বড়। ফলে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে আমাদের। তাই একটু তো চিন্তা হচ্ছেই। বিয়ে উপলক্ষে লম্বা ছুটি নেবেন অভিনেত্রী। হয়তো সেই ফাঁকে মধুচন্দ্রিমা সেরে আসবেন তারা। 

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা