বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
বিনোদন

পূর্ণিমার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন

আবার সংসার ভেঙেছে চিত্রনায়িকা পূর্ণিমার, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। মিডিয়া ইন্ডাস্ট্রিতে কানাঘুষা, তাঁদের দাম্পত্য জীবনে নাকি চিড় ধরেছে। কেউ কেউ দাবি করছেন, দুজনের নাকি বিচ্ছেদও হয়েছে।

২০২২ সালে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা। বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানের সঙ্গে পূর্ণিমার তিন বছরের সংসার, দুজনকে নিয়ে খুব একটা গুঞ্জন শোনা যায় না। তবে সপ্তাহখানেক ধরে চর্চায় রয়েছেন পূর্ণিমা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও দুজনের ছবি দেখা যায় না। এর মধ্যে গুঞ্জনে ঘি ঢেলেছে ফেসবুকে পূর্ণিমার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। সেখানে তিনি লিখেছেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন পূর্ণিমা, এ নিয়ে আলোচনার শেষ নেই। এর মধ্যে গত বুধবার স্বামীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পূর্ণিমা। ছবিতে দেখা গেছে, একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে আছেন পূর্ণিমা। কেউ কেউ বলছেন, ছবি পোস্ট করেই গুঞ্জনের জবাব দিলেন এই অভিনেত্রী। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি পূর্ণিমা।

নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে পূর্ণিমার অভিষেক। ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে গাঙচিল ও জ্যাম নামের দুটি সিনেমা।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা