বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
অপরাধ

জড়িত এসআইকে প্রত্যাহার

পুলিশের ভিজিটিং কার্ডে আসছে ভারতীয় গরুর চালান

ঈদুল আজহাকে ঘিরে সিলেট সীমান্ত দিয়ে আসছে চোরাই গরু। প্রতিদিন পিকআপ ও পিআই ট্রাকে করে আসছে গরুর চালান। কিন্তু চোরাই পণ্য কিংবা গরুর চালান আটকানোর বদলে চোরাচালানে খোদ পুলিশের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

চোরাকারবারিদের সাথে থানা পুলিশের সখ্যতা নতুন নয়। এতোদিন তা অগোচরে চললেও এখন মৌসুম হিসেবে তা প্রকাশ্যে এসেছে। সীমান্ত দিয়ে আসা চোরাই গরু পাচারে খোদ পুলিশ কর্মকর্তা জড়িত থাকার তথ্য মিলেছে। আর পুলিশ কর্মকর্তার ভিজিটিং কার্ড দেখালেই চেকপোস্টে মিলছে পাস। এমন অপরাধে গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফারুকুল ইসলাম সজিবকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার দৈনিক শ্যামল সিলেটে প্রতিবেদকের হাতে তথ্য প্রমাণ আসায় এবং বক্তব্য নিতে গিয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিষয়টি আমলে নেন। পরে পুলিশ সুপার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন।

সরেজমিন দেখা যায়, সীমান্ত পথে ভারত থেকে আসা গরু-মহিষের চালান পুলিশের এই কর্মকর্তার পরিচয়ে বহণ করা হচ্ছে। গাড়িটি তল্লাসী করা হলে  মামুনুর রশিদ নামের চালক এসআই ফারুকের পরিচয় দিয়ে বলেন, গরুর চালানটি এসআই ফারুক ভাইয়ের। আগে কখনো এই কর্মকর্তার চালান নিয়ে তিনি আসেননি। এই প্রথম এসেছেন। আগে তার চালান আসলেও জানেন না। গরুগুলো সীমান্ত সংলগ্ন হাদারপাড় পীরেরবাজার সীমান্ত থেকে আনা হয়েছে বলেও জানান চালক।

গাড়ি চালকের ভাষ্যমতে, পুলিশের ওই কর্মকর্তা তাকে বলেছেন, রাস্তায় কোনো সমস্যা হলে তার ভিজিটিং কার্ড দেখাতে বলে দিয়েছেন।

চোরাই পন্য ও গরু-মহিষের চালান রাস্তায় যাতে চেকপোস্টে না আটকানো হয়, ক্লিয়ারেন্স পেতে তার ভিজিটিং দিয়ে দেন চোরাই পণ্য পরিবহণকারী চালক ও জড়িতদের।

সোমবার সীমান্ত থেকে আসা ভারতীয় গরুর চালান নগরের প্রবেশদ্বারে আটক করে পুলিশ। তখন চালক তার ভিজিটিং কার্ড দেখাতেই গরুর চালান ছেড়ে দেওয়া হয়। সরেজমিন তথ্য উপাত্ত সংগ্রহ করে এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল রহমানকে ফোন দিলে তিনি ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান।  

অ্যাডিশনাল এসপি রাসেল রহমান বলেন, 'ঈদুল আজহা আসছে। আমাদের নবাগত ডিআইজি স্যার গত ১০ তারিখে যোগদান করেই ‍চোরাচালান রোধে নির্দেশনা দিয়েছেন। সে মোতাবেক পরদিন ১১ মে থেকে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসী জোরদার করা হয়েছে। যেকোনো ধরণের অবৈধ জিনিস তল্লাসী করা হবে। এটা নির্দেশনা দেওয়া আছে।'

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার