বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে বিশেষ নৌসেবা চালু সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দিলেন স্পিকার খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
advertisement
সারাদেশ

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা ১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান নিষেধাজ্ঞার আবেদন করেন৷ দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে বিচারক নিষেধাজ্ঞার আদেশ দেন।


দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার বর্ণিত পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দেশের বর্তমান বাস্তবতায় ব্যক্তি মজিবুল হক দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মজিবুল হকের বিদেশ গমন বাতিল করা আবশ্যক।

এই সম্পর্কিত আরো

ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে বিশেষ নৌসেবা চালু

সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন

সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দিলেন স্পিকার

খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব

সংসদের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন