বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সারাদেশ

পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবী নিহত



চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে পড়ে একজন শিক্ষানবীশ আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানার লালদিঘীর পাড় এলাকায় আদালতের মূল প্রবেশপথের বিপরীতে সড়কে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম আলিফ (৩৫) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। সংঘর্ষে আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘লালদিঘীর পাড়ে সংঘর্ষের মধ্যে পড়ে একজন শিক্ষানবীশ আইনজীবী ‍গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন আছে।’

তবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এ বিষয়ে সুষ্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী অভিযোগ করেছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে লালদিঘীর পাড়সহ আশপাশের এলাকায় তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষের মধ্যে পড়ে সাইফুল নিহত হন।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা