শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী - শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তি
advertisement
সারাদেশ

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, 'একটু আগেই আমরা বাড়ইপাড়া থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেফতার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।'

এর আগে, গত ১৫ মার্চ ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরে তার স্ত্রী শারমীন আক্তার তামান্না 'কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন' কিনে নেয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, 'আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।'

সাজ্জাদ হোসেন গ্রেফতারের পর চট্টগ্রামে একটি জোড়া খুনের ঘটনা ঘটে। ৩০ মার্চ, নগরের বাকলিয়া অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়। পুলিশ ধারণা করছে, সাজ্জাদ ও 'সন্ত্রাসী' সরোয়ার হোসেনের মধ্যে দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে তার অনুসারীরা সরোয়ারের সহযোগীদের ওপর হামলা চালান বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ।

এ ঘটনায় গত ১ এপ্রিল চট্টগ্রামের বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম একটি মামলা দায়ের করেন। 

এই সম্পর্কিত আরো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ

ঈদযাত্রায় ট্রেনে দৈনিক ৪২ হাজার যাত্রী বহন করা হবে: রেলমন্ত্রী

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা গ্রেপ্তার

রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার দাবি জুলাই ঐক্যের

বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের রাষ্ট্রদূত

গোয়াইনঘাটে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় চালক গ্রেফতার

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তি