রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়
advertisement
সারাদেশ

ধান নিয়ে বাড়ি ফেরা হলো না যুবদলকর্মীর, প্রতিপক্ষের পিটুনিতে গেল প্রাণ

রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের পিটুনিতে যুবদলকর্মী রাশেদুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার (৩ এপ্রিল) সকালে তাকে দুর্বৃত্তরা পিটিয়ে জখম করে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

নিজের শ্রম ব্যয়ে অর্জন করা ধানের ভাগ নিয়ে বাড়িতে ফেরা হলো না যুবদল কর্মী রাশেদুল ইসলাম (৩২)।

তাকে  রাশেদুল রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের কেয়ামউদ্দিনের ছেলে। 
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, রাশেদুল ভোলায় ধান কাটার কাজ শেষে ২১ দিন পর বাড়িতে ফিরেন। তবে সেখানে আয় করা ধান ট্রাকযোগে শুক্রবার রাতে পাট্টা ইউনিয়নের মৌরাট এলাকায় পৌঁছান। তার ভাগের ধান আনতে আজ শনিবার সকাল ১০টার দিকে পায়ে হেঁটে রওনা হন রাশেদুল।

বাড়ির অদূরে নিভা বটতলা এলাকায় পৌঁছলে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা লাঠি নিয়ে তার উপর হামলা চালায়। তাদের পিটুনিতে মারাত্মক জখম হন রাশেদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যায়। 
ওসি আরো জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতকদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন

জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়