রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য! জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির এক্সপ্রেস ট্রিবিউনের মতামত - প্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন এইচএসসি - ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে এইচএসসির ফল - সিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা
advertisement
সারাদেশ

কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট নেতা বহিষ্কার

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট নেতাকে সদস্য পদ বাতিলসহ বহিষ্কার করেছে সংগঠনটি। একইসঙ্গে আরও পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও তাদের দায়িত্বশীলতার ওপর জনসাধারণের অনাস্থার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ বিষয়টি নিশ্চিত করেন।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বশীলতার ওপর জনসাধারণের অনাস্থার কারণে ৮ জন সদস্যের সদস্য পদ বাতিল করা হয়। একই সঙ্গে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ন আহ্বায়ক বায়েজিদ খান হিমু, সদস্য ইমরান খান রানা, কুমারখালী উপজেলা শাখা কমিটির সংগঠক আতিকুল হাসান আসিফ, সদস্য মো. রায়হান হোসেন, মো. আপন, রাজু আহমেদ, যুগ্ম সদস্য সচিব সাকিব হাসান সাব্বির ও সদস্য রাতুল রায়হান।

এছাড়াও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ৫ জন সদস্যকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তাদেরকে ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

তারা হলেন কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান, কুমারখালী উপজেলা শাখা কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী, কুষ্টিয়া জেলা শাখার সদস্য সাগর উদ্দিন, আমির হামজা ও কুমারখালী উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে যে কলেজগুলোতে পাসের হার শূণ্য!

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফাঁকা গুলি বিজিবির

এক্সপ্রেস ট্রিবিউনের মতামতপ্রতিশোধ নাকি সংস্কার পাকিস্তান নাকি ভারত কঠিন পরীক্ষায় তারেক রহমান

সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

এইচএসসিফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২রা ডিসেম্বর

বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’, এএসপি বাধ্যতামূলক অবসরে

এইচএসসির ফলসিলেটে যে ৬ কলেজে শতভাগ পাস, একজনও পাস করেনি যেসব প্রতিষ্ঠানে

বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে বিএনপির অভ্যর্থনা