মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সারাদেশ

শালবাগান থেকে রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে রহমত উল্লাহ নামে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলার শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত রহমত উল্লাহ (২২) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মো. রশিদের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টার দিকে টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লকের পশ্চিমে তিনটি পাহাড়ের মিলনস্থল লেকের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এপিবিএনকে খবর দেয়। এ তথ্যে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি দেখতে পায়। পরে বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। ঘটনাটি শোনার পর নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি শনাক্ত করেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রহমত উল্লাহকে তুলে নিয়ে যায়। পরে শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে এসে তাকে হত্যা করে। লাশ গুমের উদ্দেশে পাহাড়ি লেকের পাশে আনা হয়ে থাকতে পারে। তবে নিহত রহমতের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও খুনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক