বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিসিক নির্বাচন: ঈদের শুভেচ্ছার আড়ালে বিএনপির সম্ভাব্যদের আগাম প্রচারণা বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল কুলাউড়ায় সোনালী যুবসংঘের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১ শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ
advertisement
সারাদেশ

শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে

কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া নামের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দেওয়া সেই শিক্ষক শাহজাহান ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।


কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি বিকেলে বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে সড়কের পাশে থাকা বালু নিয়ে খেলা করছিল শিশু মিফতাহুল মাওয়া। বালু নিয়ে খেলা করায় তাকে পুকুরে ফেলে দেন শিক্ষক শাহজাহান। এদিন সন্ধ্যার পর ৪ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর সমালোচনার ঝড় ওঠে সারা দেশে।


ওই রাতেই আহত শিশু মিফতাহুল মাওয়ার মা শামসুন নাহার তানিয়া বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেন। এ ঘটনার পর থেকে মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক অভিযুক্ত শাহজাহান ফজলুর রহমান গা ঢাকা দেন।

আহত শিশু মিফতাহুল মাওয়া পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়ির সৌদি আরব প্রবাসী নজির আহমেদের মেয়ে।

এই সম্পর্কিত আরো

সিসিক নির্বাচন: ঈদের শুভেচ্ছার আড়ালে বিএনপির সম্ভাব্যদের আগাম প্রচারণা

বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল

কুলাউড়ায় সোনালী যুবসংঘের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গোলাপগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে মারধর, আটক ১

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ