বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে - জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা
advertisement
সারাদেশ

ঢাকার কারওয়ানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর কারওয়ানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে।

ঘটনাস্থলে থাকা পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার জুয়েল রানা সাংবাদিকদের বলেন, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করি। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

তিনি বলেন,পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও
জল-কামান নিক্ষেপ করে। থেমে থেমে সংঘর্ষ চলছে। ওই এলাকার রাস্তা বন্ধ আছে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারব্যবস্থা (এনইআইআর) চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে রাজধানীতে আজ রোববার পরিবারসহ অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একই সঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে ‘অবস্থান কর্মসূচি’ শুরু করেন মুঠোফোন ব্যবসায়ীরা। তারা সড়কে বসে পড়েন। নানা স্লোগান দিতে থাকেন। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

এই সম্পর্কিত আরো

মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে জৈন্তাপুরে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলন: ৮ জনের কারাদণ্ড

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

পাথারিয়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফ্যামিলি কার্ডের সহায়তায় আবেগাপ্লুত দিরাইয়ের রোমানা

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কুলাউড়ায় রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভুল ওষুধ বিক্রির অভিযোগ: সুনামগঞ্জে সিটি ফার্মেসিসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শান্তিগঞ্জে ১১৪১ অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জাতীয় সঙ্গীত বিতর্কের পরে অস্ট্রেলিয়ার আশ্রয়ে পাঁচ ইরানি নারী ফুটবলার

যানজট নিরসনে জামালগঞ্জে পুলিশের সচেতনতা সভা