বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সারাদেশ

ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত নয়ন ফকিরের মরদেহ দেশে, মুন্সিগঞ্জে দাফন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম সোনারং এলাকার প্রবাসী যুবক নয়ন ফকির ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত হওয়ার আড়াই মাস পর তাঁর মরদেহ দেশে পৌঁছেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে মরদেহ দেশে আনা হয়। পরে বেলা ৩টার দিকে জানাজা শেষে দক্ষিণ বেতকা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ইতালির লেইজ শহরে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে বড় ভাই হ‌ুমায়ূন ফকির ছোট ভাই নয়ন ফকিরকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর তিনি ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে হত্যার দায় স্বীকার করেন বলেও জানা গেছে।

স্থানীয় সূত্র আরও জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ, টাকাপয়সার লেনদেন ও দ্বিতীয় বিয়ে-সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এসব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হ‌ুমায়ূন ফকিরকে গ্রেপ্তার করে।

টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক বলেন, ভাইয়ের হাতে ভাই নিহতের বিষয়টা খুবই মর্মান্তিক। পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে। আজকে নিহত নয়নের মরদেহ দেশে এনে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ