বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুনামগঞ্জে চুরির অভিযোগে চুন ঢেলে তিনজনের চোখ নষ্ট, ভেঙে দেওয়া হলো একজনের পা জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু ফল পুনঃনিরীক্ষণ - সিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী বিশ্বনাথের ছাত্রদল নেতার ওপর হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের সফলতা: মাওলানা মাহমুদুর রহমান জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা
advertisement
অর্থ-বাণিজ্য

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারকে সহায়তা করছে সরকার : অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সরকার যথেষ্ট সহায়তা করছে। নিয়ন্ত্রণ সংস্থাকে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং আইসিবিকে তিন হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে, যা আস্থা পুনর্বহালের উদ্দেশেই করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সভায় দেশের পুঁজিবাজারে চলমান সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।


ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের বড় বড় দেশগুলোতে ইন্ডাস্ট্রিগুলোর জন্য লং টার্ম ফাইন্যান্সিং শেয়ারবাজার থেকে আসে। ব্যাংকের টাকা হলো জনগণের জমা করা টাকা, তাই বড় এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে।

তিনি জানান, আজকে আমরা শেয়ারবাজারে সংশ্লিষ্ট সবার সুবিধা-অসুবিধা শুনেছি এবং ইতোমধ্যে কিছু সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, পুঁজিবাজারের পতনের কারণ বাজারে রিফর্মের প্রক্রিয়া চলছে এবং অতীতের মতো কোনো বিশেষ মহলকে সুবিধা দেওয়ার উদ্দেশে পলিসি নেওয়া হচ্ছে না।

আলোচনা সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে চুরির অভিযোগে চুন ঢেলে তিনজনের চোখ নষ্ট, ভেঙে দেওয়া হলো একজনের পা

জৈন্তাপুরে লরি থেকে পড়ে এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু

ফল পুনঃনিরীক্ষণসিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৮৬ পরীক্ষার্থী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

বিশ্বনাথের ছাত্রদল নেতার ওপর হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের সফলতা: মাওলানা মাহমুদুর রহমান

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা