সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির - স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু ‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন
advertisement
অর্থ-বাণিজ্য

পুঁজিবাজারেও ঈদের বন্ধ ১০ দিন, আগে দুই শনিবার খোলা

ঈদের আগে দুই শনিবার ১৭ ও ২৪ মে দেশের পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন হবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পাশাপাশি সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ঈদুল আজহায় টানা ১০ দিন পুঁজিবাজার বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ডিএসই।

সংস্থাটি জানিয়েছে, শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও ঈদের দীর্ঘ ছুটি বিবেচনা করে ঈদের আগে দুই শনিবার পূর্ণাঙ্গ লেনদেন চলবে।

সরকার জুনের ১১ এবং ১২ তারিখ ছুটি ঘোষণা করায় এবং পরের দুই দিন ১৩ এবং ১৪ জুন শুক্র-শনিবার থাকায় ৫ জুন থেকে টানা ১৪ জুন অবধি ১০ দিন দেশের শেয়ারবাজারের সব লেনদেন বন্ধ থাকার কথা জানিয়েছে ডিএসই।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (ডিওএস) এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারের পাশাপাশি ১৭ ও ২৪ মে দুই শনিবার দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।

পুঁজিবাজারের মতো ১১ জুন এবং ১২ জুন সরকারি ঘোষণা অনুযায়ী ব্যাংক বন্ধ থাকলেও সমুদ্র, স্থল বা বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের দিন ব্যতীত সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরস্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট

ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু

‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন