শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
অর্থ-বাণিজ্য

মহার্ঘ ভাতার ঘোষণা কে দিয়েছেন, প্রশ্ন অর্থ উপদেষ্টার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা কে দিয়েছেন, এমন প্রশ্ন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, মহার্ঘ ভাতা নিয়ে এখনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল? কে দিয়েছে ঘোষণা, আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে মন্ত্রণালয় বলবে, দেব কি দেব না। তারপর ঘোষণা হবে।’

অর্থ মন্ত্রণালয়ে মহার্ঘ ভাতা নিয়ে ফাইল গিয়েছে জানানোর পর উপদেষ্টা বলেন, ‘গেছে, আমরা তো এখনো ঘোষণা দিইনি। আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি।’

রেলওয়ের কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সরকার সাধ্যমতো সব দিয়েছে। যেসব দাবি যৌক্তিক ছিল, সেগুলো আমরা মেনে নিয়েছি। ওভারটাইম দেওয়া হয়েছে। কিন্তু এখন যদি বলে আরও চাই, তাহলে সমস্যা। কিন্তু অনেকেরই অনেক দাবি দাওয়া আছে।

রেলওয়ের কর্মচারীদের অন্যান্য দাবি-দাওয়া প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটা রেলমন্ত্রী বলতে পারবেন, এটা তার বলার বিষয় নয়। সরকার খাদ্যদ্রব্য, জ্বালানি ও সারের সরবরাহ নিশ্চিত করতে চায়।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছিলেন।

সেদিন তিনি সাংবাদিকদের জানান, আগামী ৩০ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ