শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার বিশ্বনাথে স্বর্ণজয়ী দেশসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় তানভীর সংবর্ধিত সিলেটে হামের ভয়াবহতা: ৫ দিনে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১০১ জন সিলেটেও ‘হানিট্র্যাপ’, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, জিম্মি দশা থেকে উদ্ধার ২ যুবক জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও এক উদ্বোধনের তিন মাসেই ধস: কুলাউড়ায় সড়ক সুরক্ষা ব্লক নদীতে বিলীন, ঝুঁকিতে জনপথ বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ, কৃষকের প্রাণপণ চেষ্টায় শেষ রক্ষা
advertisement
অর্থ-বাণিজ্য

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কারসাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সরকারের মেয়াদকালের মধ্যেই যেন বাজার সিন্ডিকেটের স্মৃতি বাংলাদেশ থেকে মুছে যায়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

শনিবার দুপুরে সিলেটে কৃষকের হাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির কার্যক্রম আরও জোরদার করা হবে। বর্তমান সরকার প্রতি বছর প্রায় ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, যা মূলত স্বল্পমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে ব্যবহৃত হয়।

তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে আনব, তবে টিসিবির বাজার হস্তক্ষেপ বাড়ানো হবে। বেশি পণ্য আমদানি করে টিসিবি বাজারে একটি ভারসাম্য তৈরি করবে। দেশের পুরো সরবরাহব্যবস্থা আধুনিক প্রযুক্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

কৃষি খাত উন্নয়নের অংশ হিসেবে সিলেটে খাল পুনর্খনন ও পানি নিষ্কাশনব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে এসে বাসিয়া খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, যেসব এলাকায় পানি জমে থাকে, সেখানে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে এবং শুকনো মৌসুমে সেচসুবিধা নিশ্চিত করা হবে। এর ফলে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নেওয়া পাইলট প্রকল্প সফল হলে তা পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই সম্পর্কিত আরো

ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার

বিশ্বনাথে স্বর্ণজয়ী দেশসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় তানভীর সংবর্ধিত

সিলেটে হামের ভয়াবহতা: ৫ দিনে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১০১ জন

সিলেটেও ‘হানিট্র্যাপ’, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, জিম্মি দশা থেকে উদ্ধার ২ যুবক

জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও এক

উদ্বোধনের তিন মাসেই ধস: কুলাউড়ায় সড়ক সুরক্ষা ব্লক নদীতে বিলীন, ঝুঁকিতে জনপথ

বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ, কৃষকের প্রাণপণ চেষ্টায় শেষ রক্ষা