শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
অর্থ-বাণিজ্য

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

আগামী দুই মাসে পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের সংকট নেই। পেট্রোল ও অকটেনে আগামী দুই মাসে কোনো সংকট হবে না। বর্তমানে দেশে ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, অকটেন ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন ও পেট্রোল ১৬ হাজার ৮১২ মেট্রিক টন মজুত আছে।

এ পর্যন্ত সারা দেশে ৭ হাজার ৩৪২টি অভিযানে অবৈধভাবে মজুত করা ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। মনির হোসেন চৌধুরী বলেন, মজুত ও অতিরিক্ত কেনার প্রবণতা পরিবর্তন না হলে সমস্যার সমাধান হবে না।

তিনি আরও বলেন, প্রতি মাসে জ্বালানি তেলে দুই হাজার থেকে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১০০ টাকা। অথচ এটা ১৫৫ টাকায় বিক্রি হওয়া উচিত। অর্থাৎ প্রতি লিটার ডিজেলে ৫৫ টাকা করে ভর্তুকি দিচ্ছে সরকার।

ফুয়েল পাস প্রসঙ্গে মনির হোসেন চৌধুরী বলেন, ঢাকার আসাদ গেটে সোনার বাংলা ফিলিং স্টেশন এবং ট্রাস্ট ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে চালু হবে।

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হলেও দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে প্রভাব থাকবে জানিয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়; বিশ্বের সব দেশেই যুদ্ধের প্রভাব থাকবে। এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। জনগণের কথা চিন্তা করেই বাড়ানো হয়নি। পৃথিবীর কমই দেশই এমন জনবান্ধব সিদ্ধান্ত নিতে পেরেছে। যুদ্ধ বন্ধ হলে সরকারও সবকিছু বিবেচনা করেই জ্বালানি তেলের দাম ইস্যুতে সিদ্ধান্ত নেবে।

অন্তত ৩ মাসের জ্বালানি মজুতের সক্ষমতা তৈরি করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিচ্ছে বলেও জানান যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, এলপিজির দাম নিয়ে ভোক্তাদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের