মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে মাওলানা আব্দুল হালিম - দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন কে এই আলী লারিজানি? লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
advertisement
অর্থ-বাণিজ্য

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি

খেলাপি ঋণের হারে এখন শীর্ষে রয়েছে ব্যবসা-বাণিজ্য খাত। ব্যাংকগুলোর এ খাতে দেওয়া ঋণের ৪২ দশমিক ৫০ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। এককভাবে কোনো খাতে এত বেশি হারে খেলাপি ঋণ নেই। এর পরই রয়েছে শিল্প খাত। এ খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮০ শতাংশ। পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণের গড়হার এখন ৩১ দশমিক ২০ শতাংশ। ডিসেম্বরভিত্তিক ‘ব্যাংকিং সেক্টর আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খাত সংশ্লিষ্টরা বলেছেন, ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে মূলত অর্থনৈতিক চাপ ও ব্যবসায়িক পরিবেশের অবনতি ভূমিকা রাখছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। ফলে বাজারে পণ্যের চাহিদা কমেছে এবং অনেক ব্যবসা প্রত্যাশিত বিক্রি করতে পারছে না। একই সঙ্গে কাঁচামাল, জ্বালানি, পরিবহন ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসার উৎপাদন ও পরিচালন খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডলার সংকট ও এলসি খোলার জটিলতার কারণে আমদানিনির্ভর ব্যবসাগুলো আরো সমস্যার মুখে পড়েছে।

এছাড়া ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের ঋণের বোঝা বেড়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) এই পরিস্থিতিতে বেশি ঝুঁকির মধ্যে পড়েছেন। কারণ তাদের মূলধন সীমিত এবং বাজারের ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা কম। এসব কারণ একসঙ্গে ব্যবসার আয় ও নগদ প্রবাহ কমিয়ে দিয়েছে, যার ফলে অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। এতে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। খাতভিত্তিক তৃতীয় সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে কৃষি, মৎস্য ও বন খাতে। এ খাতের খেলাপি ঋণের হার ২৮ দশমিক ২০ শতাংশ খেলাপি। এছাড়া নির্মাণ খাতে খেলাপির হার ২৬ দশমিক ৭০ শতাংশ, পরিবহন খাতে ২৩ দশমিক ২০ শতাংশ এবং ভোক্তা খাতে খেলাপির হার ৩ শতাংশ। তাছাড়া অন্যান্য প্রাতিষ্ঠানিক খাতে খেলাপির হার ৯ দশমিক ৭০ শতাংশ এবং বিবিধ খাতে এ হার ৯ দশমিক ২০ শতাংশ।

গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখনো বেশি বড় ঋণে। সেপ্টেম্বর এ হার আরো বেশি ছিল। তবে নীতি সহায়তার মাধ্যমে পুনঃতফসিল করে খেলাপি ঋণ কমানোর কারণে এই হার কমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ১০ কোটি থেকে ২০ কোটি টাকার ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৭৫ হাজার ৮০০ কোটি টাকা। যার মধ্যে খেলাপির হার ৪৩ দশমিক ৬০ শতাংশ। ২০ কোটি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণের পরিমাণ ১ লাখ ৭ হাজার ৩০০ কোটি টাকা, যার ৩৫ দশমিক ৪০ শতাংশ খেলাপি। ৩০ কোটি থেকে ৪০ টাকা পর্যন্ত ঋণের পরিমাণ ৮৩ হাজার ৬০০ কোটি টাকা, যার মধ্যে খেলাপির হার ৩৮ দশমিক ৭ শতাংশ। ৪০ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণের পরিমাণ ৭০ হাজার ১০০ কোটি টাকা, যার মধ্যে খেলাপির হার ৪৩ শতাংশ। আর ব্যাংক খাতের মোট ঋণের মধ্যে সর্বোচ্চ ৫ লাখ ৬১ হাজার ৮০০ কোটি টাকা ছিল ৫০ কোটি টাকার বেশি ঋণ। বড় অঙ্কের এসব ঋণে খেলাপির হার ৪১ দশমিক ৩ শতাংশ।

গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে ১০ কোটি থেকে ২০ কোটি টাকার ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৭৬ হাজার ৮০০ কোটি টাকা। যার মধ্যে খেলাপির হার ৪৮ শতাংশ। ২০ কোটি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণের পরিমাণ ১ লাখ ৬ হাজার ৩০০ কোটি টাকা, যার ৪০ দশমিক ৫০ শতাংশ খেলাপি। ৩০ কোটি থেকে ৪০ টাকা পর্যন্ত ঋণের পরিমাণ ৮১ হাজার ৩০০ কোটি টাকা, যার মধ্যে খেলাপির হার ৪৪ দশমিক ৬ শতাংশ। ৪০ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণের পরিমাণ ৬৯ হাজার ৫০০ কোটি টাকা, যার মধ্যে খেলাপির হার ৪৬ দশমিক ৮ শতাংশ। আর ব্যাংক খাতের মোট ঋণের মধ্যে সর্বোচ্চ ৫ লাখ ৩১ হাজার ৪০০ কোটি টাকা ছিল ৫০ কোটি টাকার বেশি ঋণ। বড় অঙ্কের এসব ঋণে খেলাপির হার ৫১ শতাংশ।

এদিকে গত ডিসেম্বর শেষে বিতরণ করা ঋণের মধ্যে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ ছিল ৪ লাখ ১৪ হাজার ৬০০ কোটি টাকার। যার মধ্যে খেলাপি হয়েছে ১৩ দশমিক ৯ শতাংশ ঋণ। আর একই সময়ে ১ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৬ হাজার ৪০০ কোটি টাকা। যার মধ্যে খেলাপির হার ২৪ দশমিক ৪ শতাংশ। গত সেপ্টেম্বর শেষে বিতরণ করা ঋণের মধ্যে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ ছিল ৪ লাখ ৫ হাজার ৬০০ কোটি টাকার। যার মধ্যে খেলাপি হয়েছে ১৫ দশমিক ২ শতাংশ ঋণ। আর একই সময়ে ১ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮০০ কোটি টাকা। যার মধ্যে খেলাপির হার ২৭ দশমিক ৯ শতাংশ।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে মাওলানা আব্দুল হালিম দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন

কে এই আলী লারিজানি?

লেবাননে যুদ্ধ তীব্রতর, প্রাণহানি ও বাস্তুচ্যুতি বাড়ায় জাতিসংঘের উদ্বেগ

ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন