রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী
advertisement
অর্থ-বাণিজ্য

রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের ৫ শতাংশে ফিরলো

রেস্তোরাঁ খাতে ভ্যাটের পরিমাণ আগের অবস্থায় ফিরেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি জানান, রেস্তোরাঁ খাতে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত ছিল সেখান থেকে সরকার সরে আগের অবস্থায় অর্থাৎ রেস্টুরেন্ট খাতে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার অথবা রোববার আদেশ জারি করবে এনবিআর।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) এনবিআরের ভ্যাট পলিসি বিভাগের প্রথম সচিব মো. মশিউর রহমানের সই করা একটি চিঠি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতিতে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, রেস্তোরাঁ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এ খাতের ভ্যাট হার পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এতদিন রেস্তোরাঁর ভ্যাট ছিল ৫ শতাংশ। গত ৯ জানুয়ারি এটি তিনগুণ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। সব মিলিয়ে প্রায় ১০০ পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ব্যবসায়ীরাও আন্দোলনে নামার হুমকি দেন।

এরআগে, একই দিন বৃহস্পতিবার সকালে ভ্যাট ও সম্পূরক কর প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে রেস্তোরাঁ ও হোটেল মালিক-কর্মচারীরা। এসময় তারা ভ্যাট কমানোর দাবি সম্বলিত বিভিন্ন ধরনের ব্যানার ও প্লাকার্ড দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এই সম্পর্কিত আরো

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চোর সিন্ডিকেটের হানা; মাঠে নেমেছে বাজার কমিটি

সাতটার পরই অন্ধকার সিলেট: লোডশেডিং ও বন্ধ দোকানে বাড়ছে ছিনতাই-চুরি

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সাচনা-সুনামগঞ্জ সড়কে ধান ও খড় শুকানো: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তি পেল ৭০ শিক্ষার্থী