বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ জৈন্তাপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: বিদেশি মদসহ দুই কিশোর আটক ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল: ইরানি সংবাদ সংস্থা পারস্য উপসাগর-হরমুজ প্রণালিতে আরো ৬ জাহাজে হামলা সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই রাজধানীতে পৃথক অভিযানে আটক ৩, অস্ত্র ও মাদক উদ্ধার
advertisement
অর্থ-বাণিজ্য

হঠাৎ অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভয়েস ব্যবহার করে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে জরুরি এক সতর্কবার্তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রোববার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কার্যক্রমে অর্থ উপদেষ্টার ভিজ্যুয়াল ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করছে, যা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।

এতে আরও বলা হয়েছে, ওই ভিডিওতে ব্যবহৃত বক্তব্য বা তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় কিংবা অর্থ উপদেষ্টার কোনও ধরনের সম্পৃক্ততা নেই। ধারণা করা হচ্ছে, ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে ভয়েস পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে বলেও উল্লেখ করে মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া ভিডিওটি অপসারণ ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিও বা নিউজে প্রতারিত না হওয়া, যাচাই ছাড়া কোনও আর্থিক লেনদেনে অংশ না নেওয়ার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, বিভিন্ন সময় এ ধরনের ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তাই সচেতন ও সতর্ক থাকা জরুরি।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আ. লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: সংসদে রাষ্ট্রপতি

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে ৭৬৫ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জৈন্তাপুরে মধ্যরাতে পুলিশের অভিযান: বিদেশি মদসহ দুই কিশোর আটক

ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

ইরানের সাইবার হামলায় ইসরাইলের রেলব্যবস্থা অচল: ইরানি সংবাদ সংস্থা

পারস্য উপসাগর-হরমুজ প্রণালিতে আরো ৬ জাহাজে হামলা

সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি

শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

রাজধানীতে পৃথক অভিযানে আটক ৩, অস্ত্র ও মাদক উদ্ধার