শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
অর্থ-বাণিজ্য

দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সারা দেশে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের বাধ্যবাধকতা থাকলেও ঈদুল আজহা উপলক্ষ্যে সেই সময়সীমা বাড়ানো হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

আজ বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকানপাট খোলার রাখার সময় বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং তা পবিত্র ঈদুল আজহা পর্যন্ত বহাল থাকবে। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এই সময় বৃদ্ধির বিষয়টি সংগঠনটিকে নিশ্চিত করেছেন।

তবে বর্ধিত সময়ের জন্য বিশেষ কিছু শর্তও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে, রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা গেলেও কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। একই সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দোকান মালিক সমিতির পক্ষ থেকে।

এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের নিয়ম থাকলেও সংকটের কারণে সম্প্রতি তা সন্ধ্যা ৭টায় নামিয়ে আনা হয়েছিল। ঈদের কেনাকাটায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ব্যবসায়িক কর্মকাণ্ড সচল রাখতে সাময়িকভাবে এই সময়সূচি পরিবর্তন করা হলো। এর ফলে ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ