বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়: তথ্যমন্ত্রী বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়
advertisement
শিল্পসাহিত্য

উৎকলিত রহমানের বিরহের কবিতা ‘গল্প’

আমাদের ঘিরে নেমেছিল রাত সেদিন,

জেগেছিল নক্ষত্র, সমুদ্র সফেন,


দুটি ভিন্ন ভাবনায় দুটি ভিন্ন মন তবু-

পাশাপাশি হেঁটেছে অনেকটা দূর,

আমাদের ঘিরে তখন মাতাল বাতাস,

ফুটে থাকা কোরালের চোখে বিস্ময় বিস্তর,

আরও কিছুটা কাছে, হাতের ছোঁয়া হাতে,

লুটোপুটি একটি দুটি চুলের গোছা,

মাতাল ঝাউয়ের বনে তখন সাইমুম!

.

আমরা সে রাতে দুটি ভিন্ন ভাবনায়,

বিপরীত চাওয়ার বিপরীত কামনায়,

আমরা তবু হেঁটেছিলাম পাশাপাশি,

জীবনের খুব কাছাকাছি,

আমাদের ভালোবেসেছিল দারুচিনি দ্বীপ,

আরো কাছে চেয়েছিল অন্ধকার রাত,

আমরা তবু নীরব থেকেছি,

নীরবে গিয়েছি আলাদা হয়ে।

.

জীবন সিনেমার মতো কিংবা সিনেমা জীবনের!

পাশাপাশি সে রাত, অসমাপ্ত গল্প,

জীবন পর্দার টুকরো সে কাহিনী,

আমরা অধরা রাতের কাব্যে- ট্র্যাজিক সমাপ্তি যেন,

আমাদের জানা নেই, কেন এতটা কাছে ছিলাম সে রাতে,

কেন হেঁটেছি এতটা কাছাকাছি!

আমরা জানিনা, আমাদের কারও ভাবনায়-

কেউ কি ধরতে চেয়েছিলাম হাত?

ভেবেছিলাম পাশে থাকলে কি ক্ষতি?

জীবন তবু নির্দেশকের ছকে সাজানো ছবি,

একটি নীরব রাতের বিচ্ছেদ কল্প-কাহিনী!

এই সম্পর্কিত আরো

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী

সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায়: তথ্যমন্ত্রী

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু

বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়