সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির - স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু ‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন
advertisement
শিল্পসাহিত্য

কমলগঞ্জের শুভাশিস সিনহা বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এ ভূষিত হয়েছেন শুভাশিস সিনহা (সমীর)। নাটক ও নাট্যসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। তিনি মণিপুরি থিয়েটারের কর্ণধার, নাট্যকার ও নির্দেশক ও মণিপুরি ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক। বৃহস্পতিবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধগদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রস্তাবক কমিটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তে একাডেমির নির্বাহী পরিষদ তা অনুমোদন করে। অধ্যাপক বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ প্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।

উল্লেখ্য, শুভাশিস সিনহা ১৯৭৮ সালের ২৯ জানুয়ারি উপজেলার ঘোড়ামারা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা লালমোহন সিংহ, মাতা ফাজাতম্বী সিনহা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। নিজ গ্রামে স্বপ্রতিষ্ঠিত মণিপুরি থিয়েটার ও লেখালেখি নিয়ে তৎপর আছেন। তিনি হওয়া না-হওয়ার গান কাব্যগ্রন্থের জন্য এইচএসবিসি-কালি ও কলম তরুণ লেখক পুরস্কার এবং কুলিমানুর ঘুম উপন্যাসের জন্য ব্র্যাক-ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার (হুমায়ূন আহমেদ পুরস্কার) লাভ করেছেন। 

নাট্যক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন জাকারিয়া স্মৃতিপদক, তনুশ্রী পদক, আবদুল জব্বার খান স্মৃতিপদক ও জীবনসংকেত সম্মাননা। মণিপুরি সাহিত্যে অবদানের জন্য ভারতের আসাম থেকে দিলীপ সিংহ স্মৃতি সাহিত্য পুরস্কার এবং মণিপুরি নাট্যকলায় বাংলাদেশের পৌরি প্রবর্তিত গীতিস্বামী অ্যাওয়ার্ড অর্জন করেছেন। 

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরস্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট

ভৈরব সেতুতে মিলল নিখোঁজ মাদ্রাসা শিক্ষককে, হাসপাতালে মৃত্যু

‘রাইত অইলে ডর লাগে’—কুশিয়ারার ভাঙনে ঘুম হারাম বিয়ানীবাজারবাসীর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি: রাশেদ খাঁন