শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ - কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২ জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে
advertisement

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ সেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টা জানুয়ারিতে অবসর নিতে যাওয়া সেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, তার নেতৃত্বে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ অবকাঠামো, জলবায়ু সহনশীলতা, সেবাপ্রক্রিয়া ডিজিটালাইজেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে সাফল্য অর্জন করেছে।


সেক জানান, গত ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক বাংলাদেশে জলবায়ু সহনশীলতা, পরিবেশ টেকসই ও চট্টগ্রাম শহরে স্বাস্থ্য, পুষ্টি ও পানি-স্যানিটেশন সেবা উন্নয়নে প্রায় ১২০ কোটি ডলারের তিনটি অর্থায়ন অনুমোদন করেছে।


এর আগে, রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংকের মধ্যে দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি দুটিতে অর্থায়নের পরিমাণ ৯ কোটি ডলার।

সেক আরও উল্লেখ করেছেন, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রায় সড়ে ৪ হাজার কোটি ডলার। এই অর্থায়ন দারিদ্র্য হ্রাস, স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগগুলোতে বিশ্বব্যাংকের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টা সেক ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

নগদে রেমিটেন্স নিয়ে স্বর্ণের হার জিতলেন ফরিদপুরের বন্যা খাতুন

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

এবার গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাই

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরকে গলা কেটে হত্যা: আটক ২

জামালগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ব্রিটিশ বাংলা ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

বিপ্লবী হাদিকে হারিয়ে লেখক হাদির বইয়ের চাহিদা তুঙ্গে